নষ্ট মেয়ে
- তসলিমা নাসরিন---কিছুক্ষণ থাকো
০৬-০৬-২০২৩

ওরা কারো কথায় কান দেয় না, যা ইচ্ছে তাই করে,
কারও আদেশ উপদেশের তোয়াককা করে না,
গলা ফাটিয়ে হাসে, চেঁচায়, যাকে তাকে ধমক দেয়
নীতি রীতির বালাই নেই, সবাই একদিকে যায়, ওরা যায় উল্টোদিকে
একদম পাগল!
কাউকে পছন্দ হচ্ছে তো চুমু খাচ্ছে, পছন্দ হচ্ছে না, লাত্থি দিচ্ছে
লোকে কি বলবে না বলবে তার দিকে মোটেও তাকাচ্ছে না।
ওদের দিকে লোকে থুতু ছোড়ে, পেচ্ছাব করে
ওদের ছায়াও কেউ মাড়ায় না, ভদ্রলোকেরা তো দৌড়ে পালায়।
নষ্ট মেয়েদের মাথায় ঘিলু বলতেই নেই, সমুদ্রে যাচ্ছে, অথচ ঝড় হয় না তুফান হয়
একবারও আকাশটা দেখে নিচ্ছে না।
ওরা এরকমই, কিছুকে পরোয়া করে না
গভীর অরণ্যে ঢুকে যাচ্ছে রাতবিরেতে, চাঁদের দিকেও দিব্যি হেঁটে যাচ্ছে!

আহ, আমার যে কী ভীষণ ইচ্ছে করে নষ্ট মেয়ে হতে।

(এ কবিতাও ইংরেজি থেকে অনুবাদ)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

দেবাশীষ মন্ডল
২৬-০৭-২০২৫ ১২:০৫ মিঃ

স্বাধীন কিন্তু একটা প্রশ্ন যেটা মনে খোঁচা দেয় সত্যি কি সকল মেয়ে স্বাধীন ?
আপনার এই লেখাটা পরে আরো বেশি করে বোঝা যাই কি অবস্থা চারিদিকে।

মুহা. মোতালেব হোসেন
১৬-০৯-২০১৬ ১২:২১ মিঃ

ইচ্ছেটাই বড় অশান্ত । যেমন তোমার নষ্ট মেয়ে হওয়ার ইচ্ছে আর আমার নষ্ট ছেলে তবে সেই নষ্ট ছেলের মাঝে ভাল ।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026